সংবাদদাতা, পুরাতন মালদহ: মঙ্গলবার দুপুরে পুরাতন মালদহ ব্লকের সাহাপুরে এক যুবকের অস্বাভাবিক মৃত্যু হয়েছে। তাঁর দেহ ময়নাতদন্তের জন্য জেলা মেডিক্যাল কলেজ এবং হাসপাতালে মর্গে পাঠানো হয়েছে। পুলিস জানিয়েছে, মৃতের নাম বিমল হালদার(২২)। বাড়ি গ্রামের বাগান পাড়ায়। স্থানীয় সূত্রে খবর, যুবকের সঙ্গে একটি মেয়ের কয়েকবছর ধরে সম্পর্ক ছিল। নানা কারণে এদিন মানসিক অবসাদে বাড়িতে গলায় ফাঁস দিয়ে আত্মঘাতী হয় সে। মালদহ থানার পুলিস জানিয়েছে, দেহ উদ্ধার করা হয়েছে। খতিয়ে দেখা হচ্ছে।



