বেঙ্গালুরু: মহিলাদের প্রিমিয়ার লিগে দিল্লি ক্যাপিটালসের দুরন্ত ফর্ম অব্যাহত। শনিবার চিন্নাস্বামী স্টেডিয়ামে রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরুকে ৯ উইকেটে উড়িয়ে দিল রাজধানীর ফ্র্যাঞ্চাইজিটি। টস হেরে প্রথমে ব্যাট করে আরসিবি তুলেছিল ৫ উইকেটে ১৪৭। এলিসা পেরি অপরাজিত ৬০ রানের ইনিংস খেলেন। জবাবে ২৭ বল বাকি থাকতে মাত্র এক উইকেট খুইয়েই জয় সহজ জয় তুলে নেয় দিল্লি (১৫১-১)। ৮টি চার ও ৪টি ছক্কা সহ ৪৩ বলে অপরাজিত ৮০ রানের সুবাদে ম্যাচের সেরা শেফালি ভার্মা।