Bartaman Logo
১৫ আগস্ট, ২০২৬
বর্তমান / কলকাতা

শোভন চট্টোপাধ্যায় ফের প্রশাসনিক পদে

নিউটাউন কলকাতা ডেভেলপমেন্ট অথরিটির (এনকেডিএ) চেয়ারম্যানের দায়িত্ব পেলেন কলকাতার প্রাক্তন মেয়র তথা প্রাক্তন মন্ত্রী শোভন চট্টোপাধ্যায়। শুক্রবার রাজ্য সরকারের পক্ষ থেকে বিজ্ঞপ্তি দিয়ে শোভনের পদ প্রাপ্তির বিষয়টি জানানো হয়েছে।

শোভন চট্টোপাধ্যায় ফের প্রশাসনিক পদে
  • ১৮ অক্টোবর, ২০২৫ ০৪:০০
Prefer us on Google

নিজস্ব প্রতিনিধি, কলকাতা: নিউটাউন কলকাতা ডেভেলপমেন্ট অথরিটির (এনকেডিএ) চেয়ারম্যানের দায়িত্ব পেলেন কলকাতার প্রাক্তন মেয়র তথা প্রাক্তন মন্ত্রী শোভন চট্টোপাধ্যায়। শুক্রবার রাজ্য সরকারের পক্ষ থেকে বিজ্ঞপ্তি দিয়ে শোভনের পদ প্রাপ্তির বিষয়টি জানানো হয়েছে। উন্নয়নের পরিসরে গুরুত্বপূর্ণ ওই পদে শোভনের উপরই আস্থা রেখেছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। আগে এনকেডিএ-র চেয়ারম্যান ছিলেন আলাপন বন্দ্যোপাধ্যায়। সংবাদ মাধ্যমে শোভন জানিয়েছেন, আমার উপর ভরসা রাখার জন্য মুখ্যমন্ত্রীর কাছে কৃতজ্ঞ। প্রসঙ্গত, প্রায় সাতবছর পর প্রশাসনিক পদে ফিরলেন শোভন চট্টোপাধ্যায়। সম্প্রতি উত্তরবঙ্গ সফরে মুখ্যমন্ত্রীর সঙ্গে সাক্ষাৎ হয়েছিল শোভনের। এছাড়া কয়েকদিন আগে তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে সাক্ষাৎ হয়েছিল শোভনবাবুর। ফলে এনকেডিএ-র পদ প্রাপ্তির পর আগামীদিনে শোভনবাবুকে অন্যকোনও পদে দেখা যায় কি না, তা নিয়ে কৌতূহল রাজনৈতিক মহলের।

Advertisement
Advertisement
সম্পর্কিত সংবাদ