Bartaman Logo
১৬ জুন, ২০২৬
বর্তমান / কলকাতা

ভোট পরবর্তী হিংসায় দোকান লুট, ৫ বছর পর অভিযোগ দায়ের

২০২১ সালে ভোট পরবর্তী হিংসার অভিযোগ দায়ের করতে পারবে আক্রান্তরা। মিথ্যে অভিযোগ করলে তার বিরুদ্ধেও পদক্ষেপ হবে

ভোট পরবর্তী হিংসায় দোকান লুট, ৫ বছর পর অভিযোগ দায়ের
  • ২০ মে, ২০২৬ ০৪:০০
Prefer us on Google

নিজস্ব প্রতিনিধি, বরানগর:  ২০২১ সালে ভোট পরবর্তী হিংসার অভিযোগ দায়ের করতে পারবে আক্রান্তরা। মিথ্যে অভিযোগ করলে তার বিরুদ্ধেও পদক্ষেপ হবে। স্পষ্ট নির্দেশ দিয়েছেন রাজ্যের মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। এই পরিস্থিতিতে সোমবার কামারহাটি থানায় মুদি দোকান লুটের অভিযোগ দায়ের করলেন কামারহাটির ব্যবসায়ী সিদ্ধান্ত গুপ্তা। তাঁর অভিযোগ, ২০২১ সালে তাঁর মুদি দোকানের যাবতীয় সামগ্রী ১০০-২০০ লোক এসে লুট করেছিল। ক্ষতির পরিমাণ পাঁচ লক্ষাধিক টাকা। পুলিশ জানিয়েছে, আইন মেনে পদক্ষেপ নেওয়া হয়েছে। ঘটনার তদন্ত শুরু হয়েছে। 

Advertisement

কামারহাটি পুরসভার ২ ওয়ার্ডের শেঠবাবু বাজারে তাঁর বড়ো মুদিখানার দোকান রয়েছে। ওই দিন বিধানসভা ভোটের ফলাফল ছিল। সিদ্ধান্তবাবু বিজেপি করতেন। ভয়ে দোকান বন্ধ রেখেছিলেন। অভিযোগ, ২০২১ সালের ৩ মে সন্ধ্যায় ১০০-২০০ লুটেরা বাহিনী তার দোকানের সামনে হাজির হয়। দোকানের শাটার ভেঙে চাল, ডাল, সাবান, শ্যাম্পু, তেল, পুজোর সামগ্রী সহ বস্তা বস্তা মুদিখানার সামগ্রী লুট করে নেওয়া হয়। এমনকি তাঁদের খুনের হুমকি দেওয়া হয়। আতঙ্কের কারণে, তাঁরা থানায় যাওয়ার সাহস দেখাননি। 
সিদ্ধান্তবাবু বলেন, শুধুমাত্র বিজেপি করার অপরাধে আমার দোকানের প্রায় পাঁচলক্ষ টাকার সামগ্রী লুট করা হয়েছিল। বহুদিন দোকান খোলা যায়নি। পরে হাতে-পায়ে ধরে দোকান খুলতে হয়েছিল। এতদিন আতঙ্কে থানায় যেতে পারিনি। কিন্তু মুখ্যমন্ত্রীর ঘোষণার পর থানায় অভিযোগ দায়ের করেছি। আশা করছি, পুলিশ তদন্ত করে পদক্ষেপ নেবে। 
যদিও নাম প্রকাশে অনিচ্ছুক স্থানীয় তৃণমূল নেতৃত্বের দাবি, ওই বিজেপি কর্মীর দোকানের সামনে ঝামেলা হয়েছিল। তবে লুটের অভিযোগ সত্যি নয়। 

Advertisement
সম্পর্কিত সংবাদ