Bartaman Logo
৮ আগস্ট, ২০২৬
বর্তমান / রাজ্য

ইসলামপুরে শুটআউট, দুষ্কৃতীদের গুলিতে রক্তাত্ত শিক্ষক, চাঞ্চল্য

ফের শুটআউট ইসলামপুরে। এবার দুষ্কৃতীদের নিশানায় প্রাথমিক বিদ্যালয়ের এক শিক্ষক

ইসলামপুরে শুটআউট, দুষ্কৃতীদের গুলিতে রক্তাত্ত শিক্ষক, চাঞ্চল্য
  • ৮ আগস্ট, ২০২৬ ১১:৪১
Prefer us on Google

সংবাদদাতা, ইসলামপুর: ফের শুটআউট ইসলামপুরে। এবার দুষ্কৃতীদের নিশানায় প্রাথমিক বিদ্যালয়ের এক শিক্ষক। এদিন সকালে ইসালামপুরের শীবনগড় এলাকায় ৩১ নম্বর জাতীয় সড়কে ঘটনাটি ঘটে। মৃতের নাম নজরুল ইসলাম(৫৫)। ইসলামপুরের আশ্রমপাড়ার বাসিন্দা ছিলেন তিনি। 

Advertisement

জানা গিয়েছে, অন্যদিনের মতোই আজও বাড়ি থেকে স্কুলে যাওয়ার জন্য বেড়িয়েছিলেন নজরুল। কিন্তু স্কুলে পৌঁছনোর আগেই রাস্তাতেই কিছু দুষ্কৃতীরা তাঁকে লক্ষ করে গুলি চালিয়ে পালিয়ে যায়। এরপর গুলিবিদ্ধ শিক্ষককে গুরুতর জখম অবস্থায় দেখে সেখানে জড়ো হয়ে যায় স্থানীয়রা। তড়িঘড়ি করে ইসলামপুর হাসপাতালে নিয়ে যাওয়া হয় নজরুলকে। হাসপাতালে পৌঁছতেই তাকে উত্তরবঙ্গ মেডিক্যাল কলেজে রেফার করা হয়। পরে পরিবারের লোকজন শিলিগুড়ির একটি বেসরকারি হাসপাতালে নিয়ে যেতে কর্মরত চিকিৎসক নজরুলকে মৃত বলে ঘোষনা করেন। 

পরিবার মারফত জানা গিয়েছে, নজরুলের সঙ্গে কারও কোনো শত্রুতা ছিল না। সরাসরি রাজনীতির সঙ্গেও যুক্ত ছিলেন না তিনি। তাহলে কী কারণে এই হত্যা হল এখন তা নিয়ে ধোঁয়াশা। কী উদ্দেশ্যে এই ঘটনা ঘটল তা খতিয়ে দেখছে পুলিশ।  

 

Advertisement
সম্পর্কিত সংবাদ