শ্যুটিং চলাকালীন গোপনে ভিডিয়ো করে তা ছড়িয়ে দেওয়া হচ্ছে সোশ্যাল মিডিয়ায়। ফলে আগেভাগেই ছবির অনেকাংশ জেনে যাচ্ছেন দর্শক। এর জেরে আখেরে ক্ষতির মুখে পড়ছেন প্রযোজকরা। এবার তা রুখতে কড়া ব্যবস্থা নিচ্ছেন অক্ষয় কুমার ও রুক্মিণী মৈত্র অভিনীত ‘শামুক’ ছবির নির্মাতারা। শোনা যাচ্ছে, সায়েন্স ফিকশন ঘরানার এই ছবির কোনো ভিজ্যুয়াল আগেভাগে প্রচারে আসুক, তা কোনোমতেই চাইছেন না তাঁরা। কারণ এই ছবির প্রতিটি লুকে রয়েছে আলাদা চমক। সে কারণেই নির্মাতারা চান, তা পর্দায় উপভোগ করুন দর্শক। কণিষ্ক ভর্মা পরিচালিত ও বিপুল শাহ প্রযোজিত ছবির শ্যুটিংয়ের শেষ পর্যায় শুরু হয়েছে ইতিমধ্যে। আগামী বছর এই সিনেমা মুক্তি পেতে পারে।
Advertisement



