Bartaman Logo
৯ জুন, ২০২৬
বর্তমান / বিনোদন

শ্যুটিং শুরু

‘তেরে বাতোঁ ম্যায় অ্যায়সা উলঝা জিয়া’ ছবিতে শাহিদ কাপুরের সঙ্গে কাজ করেছিলেন অভিনেত্রী কৃতী শ্যানন। ফের শাহিদের সঙ্গে জুটি বাঁধছেন তিনি। এবার জনপ্রিয় ফ্র্যাঞ্চাইজি ছবিতে।

শ্যুটিং শুরু
  • ৭ জুলাই, ২০২৫ ০৪:০০
Prefer us on Google

‘তেরে বাতোঁ ম্যায় অ্যায়সা উলঝা জিয়া’ ছবিতে শাহিদ কাপুরের সঙ্গে কাজ করেছিলেন অভিনেত্রী কৃতী শ্যানন। ফের শাহিদের সঙ্গে জুটি বাঁধছেন তিনি। এবার জনপ্রিয় ফ্র্যাঞ্চাইজি ছবিতে। ১৩ বছর পর ‘ককটেল’ ছবির সিক্যুয়েল তৈরি করতে চলেছেন পরিচালক হোমি আদাজানিয়া। এবার সম্পূর্ণ নতুন কাস্ট নিয়ে। কৃতী ও শাহিদ ছাড়াও ছবিতে থাকবেন অভিনেত্রী রশ্মিকা মন্দানা। এই খবর আগেই জানা গিয়েছিল। শোনা যাচ্ছে, আগস্ট মাস থেকে এই ছবির শ্যুটিং শুরু করবেন নির্মাতারা। ইতিমধ্যে চিত্রনাট্যের কাজ শেষ হয়েছে। মুম্বইজুড়ে শ্যুট হবে বলে খবর। সদ্য এই ছবির প্রযোজনা সংস্থার অফিসের সামনে দেখা গিয়েছে কৃতীকে। সেখান থেকেই শুরু হয়েছে যাবতীয় জল্পনা। উল্লেখ্য, কয়েকদিন আগেই ধনুষের সঙ্গে ‘তেরে ইশক ম্যায়’ ছবির শ্যুটিং শেষ করেছেন কৃতী। নভেম্বরে ছবিটি মুক্তি পাবে প্রেক্ষাগৃহে।

Advertisement
সম্পর্কিত সংবাদ