Bartaman Logo
৩১ আগস্ট, ২০২৬
বর্তমান / রাজ্য

জমি সংক্রান্ত বিবাদের জেরে চলল গুলি, জখম ৩, গ্রেপ্তার ১

জমি সংক্রান্ত বিবাদের জেরে গুলি চলল মুর্শিদাবাদের নওদায়। আজ, বৃহস্পতিবার সকালে এই ঘটনায় আজিজ মণ্ডল নামের এক যুবক জখম হয়েছেন

জমি সংক্রান্ত বিবাদের জেরে চলল গুলি, জখম ৩, গ্রেপ্তার ১
  • ৫ জুন, ২০২৫ ১৪:০৬
Prefer us on Google

নিজস্ব প্রতিনিধি, বহরমপুর: জমি সংক্রান্ত বিবাদের জেরে গুলি চলল মুর্শিদাবাদের নওদায়। আজ, বৃহস্পতিবার সকালে এই ঘটনায় আজিজ মণ্ডল নামের এক যুবক জখম হয়েছেন। তাঁকে আশঙ্কাজনক অবস্থায় প্রথমে আমতলা গ্রামীণ হাসপাতালে পাঠানো হয়। পরে তাঁকে মুর্শিদাবাদ মেডিক্যাল কলেজ ও হাসপাতালে ভর্তি করা হয়েছে। ঘটনার তদন্ত শুরু করেছে পুলিস। জানা গিয়েছে, নওদা থানার কোদালকাটি এলাকায় এদিন সকালে জমি নিয়ে দু’পক্ষের সংঘাতের জেরে অশান্তি ছড়ায়। প্রথমে বচসা, পরে হাতাহাতিতে জড়িয়ে পড়ে দু’পক্ষের লোকজন। যার ফলে তিনজন জখম হন। অভিযোগ, হাতাহাতি চলাকালীনই এক ব্যক্তি আচমকাই গুলি চালায়। আর সেই গুলি গিয়ে লাগে আজিজের গায়ে। যার ফলে জখম হন তিনি। এই ঘটনায় পুলিস মূল অভিযুক্তকে গ্রেপ্তার করেছে। তদন্ত শুরু হয়েছে। 

Advertisement
Advertisement
সম্পর্কিত সংবাদ