ওয়াশিংটন: সামান্য এক বচসা। আর তা থেকে গুলি চলল নিউ ইয়র্ক সিটির টাইমস স্কোয়ারে। শনিবারের ঘটনায় জখম হয়েছেন তিনজন। নিউ ইয়র্ক পুলিস সূত্রে জানা গিয়েছে, দুই ব্যক্তির মধ্যে বচসা থেকেই এই ঘটনা। গুলি চালনার অভিযোগে ১৭ বছরের এক কিশোরকে গ্রেপ্তার করেছে পুলিস। তার থেকে একটি আগ্নেয়াস্ত্র উদ্ধার হয়েছে। ঘটনার ভিডিও ছড়িয়ে পড়েছে সোশ্যাল মিডিয়ায়। সেখানে দেখা যাচ্ছে মানুষ আতঙ্কে এদিক ওদিক দৌড়চ্ছেন।



