নিজস্ব প্রতিনিধি, কলকাতা: স্বর্ণ ব্যবসায়ীকে লক্ষ্য করে গুলি চালানোর ঘটনায় আতঙ্ক ছড়াল গোটা এলাকায়। ঘটনাটি ঘটেছে ডানকুনি পুরসভার ১৬ নম্বর ওয়ার্ডের ৯ নম্বর রেলগেট এলাকায়।
নিজস্ব প্রতিনিধি, কলকাতা: স্বর্ণ ব্যবসায়ীকে লক্ষ্য করে গুলি চালানোর ঘটনায় আতঙ্ক ছড়াল গোটা এলাকায়। ঘটনাটি ঘটেছে ডানকুনি পুরসভার ১৬ নম্বর ওয়ার্ডের ৯ নম্বর রেলগেট এলাকায়।
জানা গিয়েছে, রোজের মতোনই গতকালও নিজের দোকান বন্ধ করে স্ত্রী কে বাইকে চাপিয়ে বাড়ি ফিরছিলেন স্বর্ণ ব্যবসায়ী পার্থ দাস। ঠিক সেই সময়ে দুটি বাইকে করে আসে পাঁচ জন দুষ্কৃতি। এরপর ব্যবসায়ীকে ধাক্কা মারে তারা। ফলে ছিটকে গিয়ে পড়ে ব্যবসায়ী ও তাঁর স্ত্রী। তারপর ব্যবসায়ীর কাছে থাকা একটি ব্যাগ ছিনতাই করে এবং তাঁকে লক্ষ্য করে গুলি চালায় দুষ্কৃতীরা। যদিও সেই গুলি ব্যবসায়ীকে না লেগে একটি বাড়ির দেওয়ালে লাগে। পর পর দুই রাউন্ড গুলি চালানোর পর এলাকা থেকে বাইকে চেপে চম্পট দেয় দুষ্কৃতীরা। এরপর এই ঘটনা জানানো হয় পুলিশে। স্বর্ণ ব্যবসায়ীকে লক্ষ্য করে গুলির কারণ খতিয়ে দেখছে তদন্তকারী দল।