ভারতীয় সিনেমাকে নতুনভাবে সংজ্ঞায়িত করেছিল ‘শোলে’। অর্ধশতাব্দী পরেও স্বতন্ত্র এই সিনেমা। কালজয়ী এই ছবির ৫০ বছর উদযাপিত হবে সিনেমার উৎসবে। মঙ্গলবার কলকাতা আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসব সংক্রান্ত সাংবাদিক বৈঠকে এই ঘোষণা করা হল। প্রতি বছর কলকাতা ফিল্ম ফেস্টিভ্যালের অন্যতম আকর্ষণ থাকে সত্যজিৎ রায় মেমোরিয়াল লেকচার। এবছরও সেখানে প্রধান বক্তা হিসেবে থাকছেন ‘শোলে’র পরিচালক রমেশ সিপ্পি। কোন জাদুমন্ত্রের জোরে চিরনবীন ‘শোলে’, সেই জবাব মিলবে স্বয়ং পরিচালকের থেকেই। এছাড়াও রমেশের ঝুলিতে রয়েছে বহু বিখ্যাত ছবি। ফলে তাঁর বক্তৃতার আলাদা আকর্ষণ রয়েছে। আগামী ৭ নভেম্বর সকাল ১১টায় এই বিশেষ আয়োজন রয়েছে শিশির মঞ্চে।



