Bartaman Logo
৯ জুন, ২০২৬
বর্তমান / কলকাতা

বৌদির কাটা মুণ্ডু হাতে ঝুলিয়ে সোজা থানায় যুবক! শনিবার বাসন্তীতে শিউরে ওঠা দৃশ্য

শনিবার সাতসকালে চাঞ্চল্যকর ঘটনার জেরে কেঁপে উঠল বাসন্তী। ভয়াবহ ঘটনা ঘটেছে দক্ষিণ ২৪ পরগনার বাসন্তীতে। সাতসকালে বাসন্তীর ভরতগড়ে দেখা গেল এক হাতে চপার ও অন্য হাতে এক মহিলার রক্তাক্ত মুণ্ডু নিয়ে হাঁটছেন যুবক!

বৌদির কাটা মুণ্ডু হাতে ঝুলিয়ে সোজা থানায় যুবক! শনিবার বাসন্তীতে শিউরে ওঠা দৃশ্য
  • ৩১ মে, ২০২৫ ১৩:০৫
Prefer us on Google

নিজস্ব প্রতিনিধি, বাসন্তী: শনিবার সাতসকালে চাঞ্চল্যকর ঘটনার জেরে কেঁপে উঠল বাসন্তী। ভয়াবহ ঘটনা ঘটেছে দক্ষিণ ২৪ পরগনার বাসন্তীতে। সাতসকালে বাসন্তীর ভরতগড়ে দেখা গেল এক হাতে চপার ও অন্য হাতে এক মহিলার রক্তাক্ত মুণ্ডু নিয়ে হাঁটছেন যুবক! দৃশ্য দেখে আতঙ্কে শিউরে ওঠেন স্থানীয়রা। জানা যায়, যুবক মৃত মহিলার দেওর। বৌদির কাটা মুণ্ডু হাতেই থানায় গিয়ে সোজা আত্মসমর্পণ করেছেন ওই যুবক।

Advertisement

স্থানীয় সূত্রে খবর, মৃতার নাম সতী মণ্ডল। অভিযুক্ত যুবক বিমল মণ্ডল সম্পর্কে তাঁর দেওর হন। পুলিসের দাবি, এদিন সকালে দুজনের মধ্যে বচসা হয়। তারপরে ধারালো অস্ত্র দিয়ে দিয়ে বৌদিকে খুন করে মুণ্ডু কেটে নিয়ে সোজা থানায় হাজির হয় বিমল।

পুলিস আধিকারিক সূত্রে খবর, ঠিক কোন কারণে ঝগড়া থেকে এই চরম পরিণতি হল, তা এখনও স্পষ্ট নয়। তবে অভিযুক্তকে জিজ্ঞাসাবাদের পর বিষয়টি আরও স্পষ্ট হবে। ঘটনায় আগে থেকে কোনও মোটিভ ছিল কিনা, তা তদন্ত করে দেখছে পুলিস।

Advertisement
সম্পর্কিত সংবাদ