Bartaman Logo
২৭ মে, ২০২৬
বর্তমান / রাজ্য

শূন্যপদে লোক নিচ্ছে রেল

শূন্যপদে লোক নিচ্ছে রেল
  • ১০ জানুয়ারি, ২০২৫ ০০:০০
সংবাদদাতা, শিলিগুড়ি: বিভিন্ন পদে প্রচুর কর্মী নেবে রেল। ভারতীয় রেলওয়ে রিক্রুটমেন্ট বোর্ড (আরআরবি)- বিভিন্ন ক্যাটাগরি পদে কর্মী নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশ করেছে।  উত্তর-পূর্ব সীমান্ত রেলের মুখ্য জনসংযোগ আধিকারিক কপিঞ্জলকিশোর শর্মা এখবর জানিয়ে বলেন, বিভিন্ন ক্যাটাগরিতে মোট ১,০৩৬টি পদে নিয়োগ হবে। যোগ্য প্রার্থীরা ৬ ফেব্রুয়ারি, ২০২৫-এর মধ্যে   নিকটবর্তী আরআরবি ওয়েবসাইটের মাধ্যমে আবেদন করতে পারবেন। বিভিন্ন পদের মধ্যে স্নাতকোত্তর শিক্ষক, সায়েন্টিফিক সুপারভাইজার, প্রশিক্ষিত স্নাতকোত্তর শিক্ষক, চিফ ল অ্যাসিস্ট্যান্ট, পাবলিক প্রসিকিউটর, শারীরিক প্রশিক্ষণ প্রশিক্ষক, সায়েন্টিফিক অ্যাসিস্ট্যান্ট, জুনিয়র অনুবাদক, সিনিয়র পাবলিসিটি ইন্সপেক্টর, স্টাফ ও ওয়েলফেয়ার ইন্সপেক্টর, লাইব্রেরিয়ান, সঙ্গীত শিক্ষক, প্রাথমিক রেলওয়ে শিক্ষক, সহকারী শিক্ষক, ল্যাবরেটরি অ্যাসিস্ট্যান্ট এবং ল্যাব অ্যাসিস্ট্যান্ট গ্রেড-৩  পদ রয়েছে। আবেদনকারীর বয়স ন্যূনতম ১৮ বছর হতে হবে। বয়সের সর্বোচ্চ সীমা নির্দিষ্ট পদের উপর ভিত্তি করে পৃথক পৃথক, সর্বোচ্চ ৪৮ বছর।
Advertisement
সম্পর্কিত সংবাদ