Bartaman Logo
১০ জুন, ২০২৬
বর্তমান / রাজ্য

শান্তিপুরের বিডিওকে ঘেরাও বিজেপির

শান্তিপুরের বিডিওকে ঘেরাও বিজেপির
  • ১১ ফেব্রুয়ারি, ২০২৫ ০০:০০
Prefer us on Google
নিজস্ব প্রতিনিধি, রানাঘাট: তৃণমূলের ‘দালালি’ করছেন সমষ্টি উন্নয়ন আধিকারিক। শান্তিপুর পঞ্চায়েত সমিতি বিজেপি পরিচালিত বোর্ড হওয়া সত্ত্বেও অভ্যন্তরীণ ভোটাভুটিতে ভিডিও নাকি মত দিচ্ছেন তৃণমূলের পক্ষে। এরকমই একগুচ্ছ অভিযোগ তুলে শান্তিপুরের ভিডিওকে ঘন্টার পর ঘন্টা ঘেরাও করে রাখলো বিজেপি। সোমবার এই ঘটনাকে কেন্দ্র করে তুমুল হট্টগোল হয় ফুলিয়ায় শান্তিপুর ব্লক অফিসে। শুধু তাই নয়, বিক্ষোভের মাঝে পঞ্চায়েত সমিতির সহকারী সভাপতি তথা বিজেপি নেতা চঞ্চল চক্রবর্তী নেতৃত্বে বিজেপি কর্মীরা বিডিও এবং জয়েন্ট বিডিওর হাতে তৃণমূলের প্রতীক তুলে দিতে উদ্যত হন। যদিও তা গ্রহণ করেননি ব্লকের শীর্ষ দুই পদাধিকারী। 
Advertisement
বিজেপি নেতা তথা সহকারী সভাপতি চঞ্চল চক্রবর্তীর অভিযোগ, পঞ্চায়েত সমিতি বিজেপির দখলে। অথচ ব্লক অফিসে বিডিও তৃণমূলের হয়ে কাজ করছেন। তৃণমূলের তরফ থেকে অবশ্য এই অভিযোগ অস্বীকার করা হয়েছে। তাদের দাবি, ভিত্তিহীন অভিযোগ তুলে গালে পানি পাওয়ার চেষ্টা করছে গেরুয়া শিবির। এদিকে, বিষয়টি নিয়ে বিডিও সন্দীপ ঘোষ বলেন, বিজেপির নির্বাচিত কিছু সদস্য তাদের অভিযোগ তুলে ধরেছেন। বাদবাকি বিক্ষোভ অথবা তৃণমূলের প্রতীক আমার হাতে তুলে দেওয়ার চেষ্টা তাদের রাজনৈতিক কর্মসূচি। সেই কর্মসূচি নিয়ে আমি মন্তব্য করতে চাই না। 
Advertisement
সম্পর্কিত সংবাদ