নিজস্ব প্রতিনিধি, রানাঘাট: মঙ্গলবার সকালে শান্তিপুরের গোবিন্দপুর কালীবাড়িতে রেললাইন পার হতে গিয়ে দুর্ঘটনায় প্রাণ গেল এক ব্যক্তির। ট্রেনের ধাক্কায় বাইক সহ দেহ ছিন্নভিন্ন হয়ে যায়। মৃতের নাম শঙ্কর রায়(৪৫)। গোবিন্দপুরের বিবেকানন্দ নগর এলাকায় তাঁর বাড়ি। কাপড়ের ব্যবসা করতেন।
Advertisement
স্থানীয় সূত্রে জানা গিয়েছে, শান্তিপুর স্টেশন থেকে প্রতিদিন সকাল ৮টায় একটি লোকাল ট্রেন কৃষ্ণনগরের উদ্দেশে রওনা দেয়। এদিনও ট্রেনটি শান্তিপুর স্টেশন ছাড়ে নির্ধারিত সময়ে। স্টেশন থেকে বেশ কিছুটা দূরে গোবিন্দপুর কালীবাড়ি এলাকার রেল ক্রসিংয়ে দুর্ঘটনাটি ঘটে। গেট বন্ধ থাকা সত্ত্বেও প্রাণের ঝুঁকি নিয়ে রেললাইন পারাপার করছিলেন এক ব্যক্তি। সঙ্গে ছিল তাঁর বাইক। সেই সময় ট্রেন ঢুকে পড়লে আর নিজেকে বাঁচাতে পারেননি শঙ্করবাবু। ট্রেনটি সজোরে তাঁকে ধাক্কা মারে। বাইক সহ তাঁকে বেশ কিছুটা ছেঁচড়ে নিয়ে যায় ট্রেনটি। ঘটনাস্থলেই তাঁর মৃত্যু হয়।
খবর পেয়ে ঘটনাস্থলে আসেন পরিবারের লোকজন। খবর যায় শান্তিপুর থানায়। ঘটনাস্থলে এসে পৌঁছয় রেল পুলিসও। পরিবার সূত্রে জানা গিয়েছে, পেশায় কাপড়ের ব্যবসায়ী শঙ্করবাবু সুতো নেওয়ার জন্যই মহাজনের বাড়ি যাচ্ছিলেন। সেইসময় দুর্ঘটনাটি ঘটে। পরিবারের একমাত্র রোজগেরের অকাল মৃত্যুতে শোকের ছায়া নেমেছে পরিবারে। অস্বাভাবিক মৃত্যুর মামলা রুজু করে তদন্ত শুরু করেছে পুলিস।