Bartaman Logo
২৭ মে, ২০২৬
বর্তমান / রাজ্য

শান্তিপুরে পথ দুর্ঘটনায় মৃত ১

শান্তিপুরে পথ দুর্ঘটনায় মৃত ১
  • ২২ ডিসেম্বর, ২০২৪ ০০:০০
নিজস্ব প্রতিনিধি, রানাঘাট: শনিবার সাত সকালে পথ দুর্ঘটনায় মৃত্যু হল এক পথচারীর। ঘটনাটি ঘটেছে শান্তিপুরের ১২ নম্বর জাতীয় সড়কে। মৃতের নাম চিত্তরঞ্জন বিশ্বাস। স্থানীয় বাসিন্দা ও পুলিসের উদ্যোগে রক্তাক্ত অবস্থায় তাঁকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে যাওয়া হয়। যদিও কর্তব্যরত চিকিৎসক তাঁকে মৃত বলে ঘোষণা করেন। 
Advertisement
স্থানীয় সূত্রে জানা গিয়েছে, মধ্যবয়স্ক চিত্তরঞ্জনবাবু শান্তিপুরের কদমপুর পূর্ব পাড়ার বাসিন্দা। এদিন সকালেও তিনি চাল নিয়ে মুড়ি ভাজাতে যাচ্ছিলেন। ১২ নম্বর জাতীয় সড়ক পার হওয়ার সময় কৃষ্ণনগরগামী একটি গাড়ি তাঁকে ধাক্কা মারে। তিনি বেশকিছুটা দূরে ছিটকে পড়েন। ঘাতক গাড়ি নিয়ে চালক পালিয়ে যায়। 
সম্পর্কিত সংবাদ