Bartaman Logo
২৭ মে, ২০২৬
বর্তমান / রাজ্য

শান্তিপুরে পাম্প হাউস উদ্বোধন বিধায়কের

শান্তিপুরে পাম্প হাউস উদ্বোধন বিধায়কের
  • ২৩ নভেম্বর, ২০২৪ ০০:০০
নিজস্ব প্রতিনিধি, রানাঘাট: প্রতি বছর পর্যাপ্ত সেচের অভাবে চাষিদের ফসল নষ্ট হয়। আবার কখনও জমিতে অতিরিক্ত জল জমে থাকায় চাষিদের ফসল নষ্ট হয়। তাই এবার শান্তিপুরের হরিপুর পঞ্চায়েতে প্রায় ২২ লক্ষ টাকায় চারটি লাইট ডিউটি টিউবয়েল ও পাম্প হাউস বসানো হল। অনগ্রসর শ্রেণিকল্যাণ দপ্তরের উদ্যোগে হরিপুরের সাহেবডাঙা নলগাড়ি গ্রামে ওই চারটি টিউবওয়েল বসানো হয়। শান্তিপুরের বিধায়ক ব্রজকিশোর গোস্বামী এর উদ্বোধন করেন। তিনি বলেন, রাজ্যে প্রথম কোনও ব্লকে এই ধরনের লাইট ডিউটি টিউবওয়েল ও পাম্প হাউস বসল। এতে কৃষিজীবীরা উপকৃত হবেন। এই এলাকায় চাষের জমিতে অনেকদিন ধরে জল জমে থাকে। ফলে প্রতি বছর প্রচুর ফসল নষ্ট হয়।  
Advertisement
সম্পর্কিত সংবাদ