নিজস্ব প্রতিনিধি, রানাঘাট: ফাঁকা বাড়ির দরজা ভেঙে চুরি হল। শান্তিপুর থানার বাবলা পঞ্চায়েতের আরবলদা গ্রামে ঘটনাটি ঘটেছে। পুলিস জানিয়েছে, ওই এলাকার বাসিন্দা শিবানী দত্ত মজুমদারের বাড়িতে চুরি হয়েছে। ওই মহিলার স্বামী বহুদিন আগে মারা গিয়েছেন। তাঁর মেয়ে কর্মসূত্রে বাইরে থাকেন। সম্প্রতি শিবানীদেবী মেয়ের কাছে গিয়েছিলেন। অভিযোগ, বাড়িতে কেউ না থাকার সুযোগে সোমবার রাতে দরজা ভেঙে চুরি হয়। একাধিক আলমারি ভেঙে বেশ কয়েকহাজার টাকা ও বেশ কিছু দামি জিনিসপত্র নিয়ে দুষ্কৃতীরা চম্পট দেয়। এঘটনায় শান্তিপুর থানায় অভিযোগ দায়ের করা হয়েছে। পুলিস জানিয়েছে, তদন্ত চলছে।



