নিজস্ব প্রতিনিধি, রানাঘাট: মায়ের সঙ্গে ব্যাঙ্কে যাওয়ার উদ্দেশ্যে বাড়ি থেকে বেরিয়ে নিখোঁজ বধূ। প্রায় আটদিন কেটে গেলেও অমিতা ঘোষ নামে ওই যুবতীর কোনও খোঁজ মেলেনি। শান্তিপুর থানা এলাকায় এঘটনায় চাঞ্চল্য ছড়িয়েছে। পুলিস একটি নিখোঁজ ডায়েরি করে তদন্ত শুরু করেছে।
Advertisement
বছর পঁচিশের ওই তরুণীর বাপের বাড়ি শান্তিপুরের তিন নম্বর রেলগেট লাগোয়া এলাকায়। কয়েকবছর আগে শান্তিপুরেরই বাগআঁচড়া এলাকায় তাঁর বিয়ে হয়। আটদিন আগে মায়ের সঙ্গে ওই বধূর বাগদেবীপুরের ব্যাঙ্কে যাওয়ার কথা ছিল। সেইমতো দু’জনই ব্যাঙ্কের শাখা অফিস পর্যন্ত যান। কিন্তু কিছুক্ষণ পরই তাঁর মা মায়া বিশ্বাস দেখেন, মেয়ে নেই। অনেক খোঁজাখুঁজির পরেও মেয়ের সন্ধান না পেয়ে ওই মহিলা বাড়ি ফিরে আসেন। এরপরই পরিবারের তরফে লিখিত অভিযোগ দায়ের করা হয়।
ওই বধূর স্বামীর নাম প্রশান্ত ঘোষ। শ্বশুরবাড়িতে স্বামী ছাড়াও তিন বছরের পুত্রসন্তান রয়েছে। প্রশান্তবাবুর দাবি, তাঁর স্ত্রীর নিখোঁজ হওয়ার পিছনে কোনও চক্রান্ত থাকতে পারে। শান্তিপুর থানার পুলিস সবদিক খতিয়ে দেখে তদন্ত শুরু করেছে।