Bartaman Logo
২৭ মে, ২০২৬
বর্তমান / রাজ্য

শান্তিপুরে জাতীয় সড়কে উল্টে গেল মাছবোঝাই লরি

শান্তিপুরে জাতীয় সড়কে উল্টে গেল মাছবোঝাই লরি
  • ৯ ডিসেম্বর, ২০২৪ ০০:০০
নিজস্ব প্রতিনিধি, রানাঘাট: জাতীয় সড়কে নিয়ন্ত্রণ হারিয়ে উল্টে গেল মাছবোঝাই লরি। রবিবার সন্ধ্যায় শান্তিপুরে ১২ নম্বর জাতীয় সড়কের ওই ঘটনায় চাঞ্চল্য ছড়ায়। স্থানীয় সূত্রে জানা গিয়েছে, লরিটিতে মাগুর মাছ নিয়ে যাওয়া হচ্ছিল। বাবলা বাইপাস কন্দখোলা মোড়ের কাছে দুর্ঘটনাটি ঘটে। নিয়ন্ত্রণ হারিয়ে লরিটি উল্টে গেলে মাছ চারদিকে ছড়িয়ে পড়ে। গাড়ির  চালক ও খালাসি অল্পবিস্তর জখম হয়েছেন। খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছয় শান্তিপুর থানার পুলিস এবং ট্রাফিক গার্ডের কর্মীরা। 
Advertisement
সম্পর্কিত সংবাদ