নিজস্ব প্রতিনিধি, রানাঘাট: গ্যাস সিলিন্ডারের বিস্ফোরণ। ভয়াবহ অগ্নিকাণ্ডে পুড়ল গৃহস্থের বাড়ি। বৃহস্পতিবার ঘটনাটি ঘটে নদীয়ার শান্তিপুর এলাকার হরিপুর অঞ্চল হাউস সাইড কলোনিতে। দমকলের একটি ইঞ্জিন প্রায় এক ঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনে।
Advertisement
স্থানীয় সূত্রে জানা গিয়েছে, বাড়ির সদস্য ঊর্মিলা ওঝা রান্নার গ্যাস জ্বেলেছিলেন। আচমকা সেখান থেকে আগুন ধরে যায় পাইপে। প্রাণ বাঁচিয়ে কোন মতে সেখান থেকে দূরে সরে যান তিনি। তখনই সিলিন্ডারে বিস্ফোরণ হয়। সময়মতো সকলে সেখান থেকে সরে যাওয়ায় বড়সড় অঘটন ঘটেনি। স্থানীয়দের কাছে খবর পেয়ে কিছুক্ষণের মধ্যেই দমকলের একটি ইঞ্জিন ঘটনাস্থলে আসে। প্রায় এক ঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আসে। দমকল সূত্রে জানা গিয়েছে, আগুনে বাড়ির একাংশ ভস্মীভূত হয়েছে।
প্রতিবেশী নমিতা বাড়ুই বলেন, সদ্য সিলিন্ডার দিয়ে গিয়েছিল। আমার মনে হয় কোনওভাবে রেগুলেটর লাগাতে ভুল হয়েছিল। সেই কারণেই হয়তো গ্যাস লিক করছিল। ওভেন জ্বালতে গিয়ে সেখান থেকেই আগুন ধরে যায়। তবে দমকল কর্মীরা খুব তাড়াতাড়ি চলে এসেছিলেন। তাই আগুনে বিপুল ক্ষয়ক্ষতি আটকানো গিয়েছে। এই দুর্ঘটনা থেকে আমাদের শিক্ষা নেওয়া উচিত। রেগুলেটর ঠিকমতো লাগানো হয়েছে কিনা সেটা দেখার পরেই গ্যাস জ্বালানো উচিত।