Bartaman Logo
১০ জুন, ২০২৬
বর্তমান / রাজ্য

শান্তিপুরে ধৃত দুই বাংলাদেশি

শান্তিপুরে ধৃত দুই বাংলাদেশি
  • ১ ফেব্রুয়ারি, ২০২৫ ০০:০০
Prefer us on Google
নিজস্ব প্রতিনিধি, রানাঘাট: এবার শান্তিপুর থেকে দুই বাংলাদেশিকে গ্রেপ্তার করল পুলিস। তাদের মধ্যেই একজন অনুপ্রবেশকারী। ধৃত দু’জনকেই শুক্রবার রানাঘাট মহকুমা আদালতে তোলা হয়। বিচারক দুজনকেই জেল হেফাজতের নির্দেশ দেন। 
Advertisement
পুলিস ও স্থানীয় সূত্রে জানা গিয়েছে, ধৃত বাংলাদেশি দু›জনের নাম আকাশ মিত্র এবং প্রকাশ পাল। সম্প্রতি, শান্তিপুর থানার পুলিসের কাছে খবর আসে শান্তিপুরের লক্ষীতলা পাড়া এবং মুচিপাড়া এলাকায় দুই বাংলাদেশি নাগরিক অবৈধভাবে বসবাস করছেন। সেইমতো বৃহস্পতিবার দু’জায়গায় হানা দেয় শান্তিপুর থানার পুলিস বাহিনী। ধরা পড়ে যান আকাশ ও প্রকাশ। প্রাথমিক তদন্তে জানা গিয়েছে, আকাশ চিকিৎসার কারণ দেখিয়ে বৈধ পথেই ভিসা নিয়ে ভারতে এসেছিলেন। কিন্তু ডিসেম্বরে তাঁর ভিসার বৈধতা শেষ হয়ে গেলেও তিনি আর ফেরত যাননি। বরং শান্তিপুরে নিজের এক আত্মীয়ের বাড়িতে থাকছিলেন। ফলে মেয়াদ উত্তীর্ণ ভিসা নিয়ে থাকার কারণেই গ্রেপ্তার করা হয় তাকে। তবে, প্রকাশ অবৈধ পথেই ভারতে প্রবেশ করেন। সে দেশের অস্থির পরিস্থিতির কারণে তিনি অত্যাচারিত হয়েই এদেশে পালিয়ে আসেন বলে দাবি করেছেন। চুয়াডাঙ্গা সীমান্তে বিএসএফের নজরদারি এড়িয়ে তিনি আন্তর্জাতিক মানবপাচার চক্রের দালাল মারফত প্রবেশ করে এদেশে। মাত্র ১৫ হাজার টাকা ভারতীয় মুদ্রার বিনিময়ে তাকে এই দেশে প্রবেশের ব্যবস্থা করে চক্রের কারবারিরা। ডিসেম্বর মাসের গোড়ার দিকে প্রকাশ এসে শান্তিপুরে এক আত্মীয়ের বাড়িতে উঠেছিলেন। তারপর থেকে সেখানেই আত্মগোপন করেছিলেন তিনি। শান্তিপুর থানায় এলাকায় আর কোনও জায়গায় বাংলাদেশি অনুপ্রবেশকারী এভাবে লুকিয়ে রয়েছেন কি না, তা জানতে তদন্ত শুরু করেছে পুলিস।
Advertisement
সম্পর্কিত সংবাদ