Bartaman Logo
২৭ মে, ২০২৬
বর্তমান / রাজ্য

শান্তিনিকেতনে ট্রাক্টরের বেপরোয়া গতির বলি ছাত্রী

শান্তিনিকেতনে ট্রাক্টরের বেপরোয়া গতির বলি ছাত্রী
  • ৬ নভেম্বর, ২০২৪ ০০:০০
সংবাদদাতা, বোলপুর: ট্রাক্টরের বেপরোয়া গতির বলি হতে হল এক ছাত্রীকে। দুর্ঘটনাটি ঘটে আজ বুধবার দুপুরে শান্তিনিকেতনের সোনাঝুরি খোয়াইহাট সংলগ্ন রাস্তায়। মৃতার নাম স্নেহা চৌধুরী (২০)। তিনি বোলপুর কলেজের ইংরেজি বিভাগের স্নাতক দ্বিতীয় বর্ষের ছাত্রী।
Advertisement
জানা যাচ্ছে, স্কুটি চেপে যাচ্ছিলেন স্নেহা। সে সময় বালি ও রাবিশ বোঝাই ঘাতক ট্রাক্টরটি অত্যন্ত দ্রুত গতিতে এসে সরাসরি ধাক্কা মারে ওই ছাত্রীকে। গুরুতর অবস্থায় তাকে নিয়ে যাওয়া হয় বোলপুর মহকুমা সুপার স্পেশালিটি হাসপাতালে। সেখানেই কর্তব্যরত চিকিৎসক তাঁকে মৃত বলে ঘোষণা করেন।
এই ঘটনায়  ট্রাক্টরের চালক পলাতক। তবে ঘাতক ট্রাক্টরটিকে আটক করেছে শান্তিনিকেতন থানা। ‌এই ঘটনায় ব্যাপক চাঞ্চল্য ছড়িয়েছে ওই এলাকায়।
সম্পর্কিত সংবাদ