Bartaman Logo
২৭ মে, ২০২৬
বর্তমান / রাজ্য

শান্তিনিকেতনে গণপিটুনিতে পঞ্চায়েত সদস্যের মৃত্যু, চাঞ্চল্য

শান্তিনিকেতনে গণপিটুনিতে পঞ্চায়েত সদস্যের মৃত্যু, চাঞ্চল্য
  • ৪ নভেম্বর, ২০২৪ ০০:০০
সংবাদদাতা, শান্তিনিকেতন: শনিবার গভীর রাতে শান্তিনিকেতন থানার কঙ্কালীতলা পঞ্চায়েতের উত্তরনারায়ণপুর গ্রামে গণপিটুনিতে তৃণমূল কংগ্রেসের এক পঞ্চায়েত সদস্যের মৃত্যু হয়েছে। মৃতের নাম সমীর থান্ডার(৪৭)। তাঁর বাড়ি পারুলডাঙা গ্রামে। স্থানীয় সূত্রে জানা গিয়েছে, ব্যক্তিগত সম্পর্ককে কেন্দ্র করে কয়েকজন তাঁকে বেধড়ক মারধর করে। খবর পেয়ে শান্তিনিকেতন থানার পুলিস তাঁকে উদ্ধার করে বোলপুর মহকুমা হাসপাতালে ভর্তি করেন। অবস্থার অবনতি হওয়ায় তাঁকে বর্ধমান মেডিক্যাল কলেজে স্থানান্তরিত করা হয়। রবিবার বিকেলে সেখানেই তিনি মারা যান। 
Advertisement
সম্পর্কিত সংবাদ