সংবাদদাতা, বোলপুর: বুধবার সন্ধ্যায় ফের শান্তিনিকেতনের রাস্তায় বিশ্বভারতীর এক ছাত্রীর মোবাইল ছিনতাই হল। সঙ্গীত ভবন সংলগ্ন রাস্তায় বাইকে চেপে আসা দুই দুষ্কৃতী ওই ছাত্রীর হাত থেকে দামি স্মার্টফোনটি ছিনতাই করে পালিয়ে যায়। শান্তিনিকেতনের রাস্তায় এই ধরনের ঘটনা নতুন নয়। বিশেষত ওই রাস্তায় এর আগেও ছাত্রীদের ‘টার্গেট’ করে একাধিকবার টাকা, মোবাইল ও ব্যাগ ছিনতাই করেছে দুষ্কৃতীরা। বিশ্বভারতীর ছাত্রছাত্রীদের নিরাপত্তায় পুলিসের ভূমিকা নিয়ে প্রশ্ন উঠেছে। আচমকা এই ঘটনায় আতঙ্কিত ওই ছাত্রী। সিসি ক্যামেরার ফুটেজ দেখে ঘটনার তদন্ত শুরু করেছে শান্তিনিকেতন থানার পুলিস। বিশ্ববিদ্যালয়ের ক্যাম্পাস সংলগ্ন রাস্তায় এধরনের ঘটনা নতুন নয়। সন্ধ্যা নামলেই বিশ্ববিদ্যালয়ের ক্যাম্পাস সংলগ্ন গুরুপল্লি, পূর্বপল্লি, সীমান্তপল্লি, রতনপল্লির নির্জন রাস্তাগুলিতে ওঁত পেতে বসে থাকছে দুষ্কৃতীরা। মূলত তারা ছাত্রীদেরকেই ‘টার্গেট’ করছে। সন্ধ্যা বা রাতে বাজার ফেরত ছাত্রীদের ধাওয়া করে কখনও সোনার কানের বা চেন, দামি স্মার্টফোন সহ অন্যান্য জিনিসপত্র ছিনতাই করছে বাইকবাজ দুষ্কৃতীরা। ঘটনা এত দ্রুত ঘটছে, যে কোনওকিছু বোঝার আগেই দুষ্কৃতীরা ধরাছোঁয়ার বাইরে চলে যাচ্ছে।
Advertisement
দুর্গাপুরের বাসিন্দা সঙ্গীত ভবনের স্নাতকোত্তর প্রথম বর্ষের ওই ছাত্রী ক্যাম্পাস সংলগ্ন এলাকাতেই তিনি বাড়ি ভাড়া নিয়ে পড়াশোনা করেন। এদিন সন্ধ্যায় স্থানীয় অরশ্রী মার্কেট থেকে প্রয়োজনীয় জিনিসপত্র কিনে ভাড়াবাড়ির দিকে যাচ্ছিলেন। দুই দুষ্কৃতী মুখে কাপড় ঢেকে পিছনের দিক থেকে এসে তার মোবাইল ছিনতাই করে অত্যন্ত দ্রুতগতিতে চম্পট দেয়। ক্যাম্পাসের অন্যান্য ছাত্রছাত্রীরা থানায় খবর দেন। ঘটনাস্থলে আসে পুলিসের উইনার্স টিমের মহিলারা। ঘটনাটি স্থানীয় একটি রেস্তরাঁর সিসি ক্যামেরায় ধরা পড়েছে। তা দেখে দুষ্কৃতীদের চিহ্নিত করার চেষ্টা চালাচ্ছে পুলিস।
বেশ কয়েক মাস আগে সঙ্গীত ভবনের ওই রাস্তাতেই একই কায়দায় মোবাইল ছিনতাইয়ের ঘটনা ঘটেছিল। এমনকী, দিনে দুপুরে কবিগুরু হস্তশিল্প সমিতি সংলগ্ন বড় বাঁধের রাস্তায় এক ছাত্রীকে সাইকেল থেকে ঠেলে ছিনতাই করে পালায় দুই দুষ্কৃতী। ওই ঘটনায় রক্তাক্ত অবস্থায় জখম ছাত্রীকে পিয়ারসন মেমোরিয়াল হাসপাতালে ভর্তি করতে হয়েছিল।
বেশ কয়েক মাস আগে সঙ্গীত ভবনের ওই রাস্তাতেই একই কায়দায় মোবাইল ছিনতাইয়ের ঘটনা ঘটেছিল। এমনকী, দিনে দুপুরে কবিগুরু হস্তশিল্প সমিতি সংলগ্ন বড় বাঁধের রাস্তায় এক ছাত্রীকে সাইকেল থেকে ঠেলে ছিনতাই করে পালায় দুই দুষ্কৃতী। ওই ঘটনায় রক্তাক্ত অবস্থায় জখম ছাত্রীকে পিয়ারসন মেমোরিয়াল হাসপাতালে ভর্তি করতে হয়েছিল।



