নিজস্ব প্রতিনিধি, শিলিগুড়ি: প্রায় একবছর আগে শিলিগুড়ির শান্তিনগরে মা ও মেয়ের জোড়া আত্মহত্যার ঘটনায় জড়িত থাকার অভিযোগে এক অভিযুক্তকে গ্রেপ্তার করেছে পুলিস। ধৃতের নাম প্রদীপকুমার চৌধুরী ওরফে পিকে। রবিবার রাতে শান্তিনগর থেকে অভিযুক্তকে গ্রেপ্তার করে ভক্তিনগর থানার পুলিস। সোমবার ধৃতকে পুলিস জলপাইগুড়ি আদালতে তোলে।
Advertisement
এ প্রসঙ্গে শিলিগুড়ি মেট্রোপলিটন পুলিসের ডিসিপি (পূর্ব) রাকেশ সিং বলেন, মা-মেয়ের অস্বাভাবিক মৃত্যর অভিযোগে আমরা প্রদীপকুমার চৌধুরী নামে একজনকে গ্রেপ্তার করেছি। ধৃতকে এদিন আদালতে তোলা হয়। আদালত ধৃতকে তিনদিনের পুলিস হেফাজতে পাঠিয়েছে। ঘটনার তদন্ত চলছে।
উল্লেখ্য, ২০২৩ সালের ৩ ডিসেম্বর শান্তিনগরে একটি বাড়ি থেকে মা লতা সরকার (৪৮) ও মেয়ে তিয়াশা সরকারের (২৩) দেহ উদ্ধার হয়। এরপরেই লতাদেবীর স্বামী সাধন সরকার নিউ জলপাইগুড়ি এলাকার এক তৃণমূল কংগ্রেস নেতা ছাড়াও প্রদীপকুমার চৌধুরী সহ একাধিক ব্যক্তির বিরুদ্ধে অভিযোগ দায়ের করেন। ঘটনার পর থেকেই পলাতক ছিল অভিযুক্ত। দীর্ঘ একবছর পর অবশেষে প্রদীপকে গ্রেপ্তার করে পুলিস। সোমবার ধৃতকে জলপাইগুড়ি আদালতে তুলে তিনদিনের জন্য নিজেদের হেফাজতে পেয়েছে শিলিগুড়ি মেট্রোপলিটন পুলিস।