Bartaman Logo
২৭ মে, ২০২৬
বর্তমান / রাজ্য

শান্তিনগরে কিশোরীর ঝুলন্ত দেহ উদ্ধার

শান্তিনগরে কিশোরীর ঝুলন্ত দেহ উদ্ধার
  • ১৮ নভেম্বর, ২০২৪ ০০:০০
নিজস্ব প্রতিনিধি, শিলিগুড়ি: শিলিগুড়ি শহরের শান্তিনগরে এক কিশোরীর অস্বাভাবিক মৃত্যু হয়েছে। মৃতের নাম অনু রায় (১৭)। রবিবার দুপুরে শোবার ঘর থেকে তার ঝুলন্ত মৃতদেহ উদ্ধার হয়েছে। পুলিস ও স্থানীয় সূত্রে জানা গিয়েছে, কয়েক বছর আগে এই কিশোরীর বাবার মৃত্যু হয়। মা ও ভাইয়ের সঙ্গে সে বাড়িতে থাকত। তার মা অন্যের বাড়িতে কাজ করেন। এদিন সকালে তার মা কাজে বেরিয়ে যান। দুপুরে বাড়িতে ফিরে মেয়ের ঝুলন্ত দেহ দেখতে পান। খবর পেয়ে পুলিস ঘটনাস্থলে গিয়ে মৃতদেহ উদ্ধার করে। 
Advertisement
সম্পর্কিত সংবাদ