সংবাদদাতা, হরিশ্চন্দ্রপুর: দুর্ঘটনায় মৃত তিনজনের আত্মার শান্তি কামনা ও সড়ক দুর্ঘটনা এড়াতে কালীমন্দিরে করা হল শান্তিযজ্ঞ। গত শনিবার হরিশ্চন্দ্রপুর গামী ৩১ নং জাতীয় সড়কে কাবুয়ারোড এলাকায় কালীমন্দিরের সামনে পিকআপ ভ্যানের ধাক্কায় তুলসীহাটার তিন প্রাতঃভ্রমণকারীর মৃত্যু হয়। দুর্ঘটনার তিনদিন পর বুধবার পাঁচজন পুরোহিত দিয়ে মৃতদের আত্মার শান্তি কামনা করেন স্থানীয়রা।



