সংবাদদাতা, কাঁথি: পর্যটনকেন্দ্র শঙ্করপুরে ডাব ব্যবসায়ীকে মারধর ও খুনের চেষ্টার অভিযোগে অপর এক ডাব ব্যবসায়ী ও তাঁর দুই ছেলেকে গ্রেপ্তার করল মন্দারমণি কোস্টাল থানার পুলিস। পুলিস জানিয়েছে, ধৃতরা হল অমর মাঝি, সীমন্ত মাঝি ও সুমন্ত মাঝি। তাদের বাড়ি শঙ্করপুরের জামড়া-শ্যামপুর এলাকায়। শনিবার ধৃতদের কাঁথি মহকুমা আদালতে তোলা হলে বিচারক ১৪দিনের জেল হেফাজতের নির্দেশ দেন।



