Bartaman Logo
২৮ জুলাই, ২০২৬
বর্তমান / রাজ্য

শিঙি মাছ ও মুরগির ছানা বিতরণ

বৃহস্পতিবার দুপুরে মৎস্যদপ্তরের উদ্যোগে গাজোলে ২০ জন উপভোক্তাকে শিঙি মাছ ও চুন বিতরণ করা হল। এছাড়াও প্রাণিসম্পদ বিকাশ দপ্তরের পক্ষ থেকে এদিন ২৫০ জন স্বনির্ভর গোষ্ঠীর মহিলাকে মুরগির ছানা এবং খাবার দেওয়া হয়।

শিঙি মাছ ও মুরগির ছানা বিতরণ
  • ৭ ফেব্রুয়ারি, ২০২৫ ০০:০০
Prefer us on Google
সংবাদদাতা, পুরাতন মালদহ: বৃহস্পতিবার দুপুরে মৎস্যদপ্তরের উদ্যোগে গাজোলে ২০ জন উপভোক্তাকে শিঙি মাছ ও চুন বিতরণ করা হল। এছাড়াও প্রাণিসম্পদ বিকাশ দপ্তরের পক্ষ থেকে এদিন ২৫০ জন স্বনির্ভর গোষ্ঠীর মহিলাকে মুরগির ছানা এবং খাবার দেওয়া হয়। এতে উপস্থিত ছিলেন গাজোল পঞ্চায়েত সমিতির সভাপতি মোজাম্মেল হোসেন, স্থানীয় বিডিও সুদীপ্ত বিশ্বাস সহ অন্যান্যরা। পঞ্চায়েত সমিতি জানিয়েছে, ২০ জনকে ২৪ হাজার মাছ দেওয়া হয়েছে। অন্যদিকে মুরগির ছানা বিতরণের দায়িত্বে থাকা ব্লক প্রশাসনের কর্মী অমিত হালদার বলেন, পাঁচটি গ্রুপের ২৫০ জনকে ১২৫০টি মুরগির ছানা দেওয়া হয়েছে।
Advertisement
Advertisement
সম্পর্কিত সংবাদ