Bartaman Logo
২৩ সেপ্টেম্বর, ২০২৬
বর্তমান / রাজ্য

স্টেশন সংলগ্ন এলাকায় ব্যাগ খুলতেই বেরিয়ে এল লক্ষ টাকার মাদক, পুলিশের জালে মালদহের দম্পতি

স্টেশন থেকে নামার পরই চলছিল পুলিশের নজরদারি। তারপরেই হাতেনাতে পাকড়াও করতেই কয়েক লক্ষাধিক টাকার নিষিদ্ধ মাদক-সহ গ্রেপ্তার এক দম্পতি। ঘটনাটি ঘটেছে ময়নাগুড়ি থানা এলাকায়।

স্টেশন সংলগ্ন  এলাকায় ব্যাগ খুলতেই বেরিয়ে এল লক্ষ টাকার মাদক, পুলিশের জালে মালদহের দম্পতি
  • ২২ সেপ্টেম্বর, ২০২৬ ১২:২৯
Prefer us on Google

সংবাদদাতা ময়নাগুড়ি: স্টেশন থেকে নামার পরই চলছিল পুলিশের নজরদারি। তারপরেই হাতেনাতে পাকড়াও করতেই কয়েক লক্ষাধিক টাকার নিষিদ্ধ মাদক-সহ গ্রেপ্তার এক দম্পতি। ঘটনাটি ঘটেছে ময়নাগুড়ি থানা এলাকায়। গোপন সূত্রে খবর পেয়ে মঙ্গলবার ময়নাগুড়ি থানার পুলিশের অভিযানে ধরা পড়লেন মালদহের বাসিন্দা এই দম্পতি। তাঁদের কাছ থেকে উদ্ধার হয়েছে বিপুল পরিমাণ ব্রাউন সুগার।

Advertisement

পুলিশ সূত্রে জানা গিয়েছে, ধৃতদের নাম ভুটু রবিদাস এবং অনিতা রবিদাস। সম্পর্কে তাঁরা স্বামী-স্ত্রী। মঙ্গলবার গোপন সূত্রে খবর পেয়ে ময়নাগুড়ি থানার পুলিশ স্টেশন সংলগ্ন আনন্দনগর পাড়ায় অভিযান চালায়। বিডিও সৌমেন দাসের উপস্থিতিতে ওই এলাকায় সন্দেহভাজন দু’জনকে আটক করা হয়। এরপর তাঁদের তল্লাশি চালানো হলে অনিতা রবিদাসের ব্যাগ থেকে উদ্ধার হয় কয়েকটি কালো প্লাস্টিকে মোড়ানো সাবানবাক্স। সেগুলি খুলতেই চক্ষু চড়কগাছ পুলিশদের। ওই বাক্সগুলির ভিতর থেকে বেরিয়ে আসে নিষিদ্ধ মাদক ব্রাউন সুগার। উদ্ধার হওয়া মাদকের আনুমানিক বাজারমূল্য কয়েক লক্ষ টাকা বলে প্রাথমিকভাবে জানা গিয়েছে। 

পুলিশের দাবি, ভুটু ও অনিতা মালদহ থেকে ট্রেনে ময়নাগুড়িতে এসেছিলেন। কী উদ্দেশ্যে তাঁরা ময়নাগুড়িতে এসেছিলেন এবং কোথায় ওই মাদক পৌঁছে দেওয়ার পরিকল্পনা ছিল, তা খতিয়ে দেখছেন তদন্তকারীরা। ধৃতদের জিজ্ঞাসাবাদ করে মাদক পাচারচক্রের সঙ্গে তাঁদের কোনও যোগ রয়েছে কি না, সেটিও জানার চেষ্টা চলছে। 

Advertisement
সম্পর্কিত সংবাদ