নিজস্ব প্রতিনিধি, শিলিগুড়ি: এবার হাইস্কুলের শিক্ষকদের নিয়ে উত্তরবঙ্গে ওরিয়েনটেশন ক্যাম্প করবেন শিক্ষামন্ত্রী ব্রাত্য বসু। আগামীকাল, শনিবার শিলিগুড়ির দীনবন্ধু মঞ্চে ওই ক্যাম্প হবে। এই ক্যাম্পের আয়োজন করছে মধ্যশিক্ষা পর্ষদ। এজন্য বৃহস্পতিবার শিলিগুড়িতে প্রস্তুতি সভা করা হয়। সভায় পর্ষদের সভাপতি রামানুজ গঙ্গোপাধ্যায়, পর্ষদের সচিব সুব্রত ঘোষ সহ আধিকারিকরা হাজির ছিলেন। পরে পর্ষদের এক কর্তা বলেন, এই প্রথম উত্তরবঙ্গে এধরনের ক্যাম্প হচ্ছে। তাতে রাজ্যের বিভিন্ন জেলা থেকে প্রায় ৭০০ শিক্ষক হাজির থাকবেন।



