Bartaman Logo
২৭ মে, ২০২৬
বর্তমান / রাজ্য

শ্মশানের উদ্বোধন

শ্মশানের উদ্বোধন
  • ১০ ডিসেম্বর, ২০২৪ ০০:০০
সংবাদদাতা, মাথাভাঙা: সোমবার মাথাভাঙা-১ ব্লকের পচাগড় গ্রামপঞ্চায়েত এলাকার পশ্চিম বাইশগুড়িতে একটি শ্মশানের উদ্বোধন হল। উদ্বোধন করেন মাথাভাঙা-১ এর বিডিও শুভজিৎ মণ্ডল এবং পঞ্চায়েত সমিতির সভাপতি রাজিবুল হাসান। মাথাভাঙা থানার আইসি হেমন্ত শর্মা, পচাগড় গ্রামপঞ্চায়েতের প্রধান কুন্তি বর্মন সহ স্থানীয় জনপ্রতিনিধিরা সেখানে উপস্থিত ছিলেন। পচাগড় গ্রামপঞ্চায়েতের পঞ্চদশ অর্থকমিশনের বরাদ্দকৃত আট লক্ষ টাকা ব্যায়ে শ্মশানটি তৈরি হয়েছে। পশ্চিম বাইশগুড়ি এলাকায় শবদাহ করার জন্য দীর্ঘদিন একটি একটি স্থায়ী শ্মশানের দাবি জানিয়ে আসছিলেন বাসিন্দারা। এতদিনে সেই দাবি পূরণ হল। এদিন আনুষ্ঠানিকভাবে স্থানীয়দের হাতে শ্মশানের চাবি তুলে দেওয়া হয়। ব্লক প্রশাসন জানিয়েছে, কিছু পরিকাঠামো তৈরি বাকি রয়েছে। তা পরবর্তী সময়ে করা হবে।
Advertisement
সম্পর্কিত সংবাদ