সংবাদদাতা, হরিশ্চন্দ্রপুর: বিধায়ক এলাকা উন্নয়ন প্রকল্পের তহবিল থেকে প্রায় পাঁচ লক্ষ টাকা ব্যয়ে হরিশ্চন্দ্রপুর ২ ব্লকের সুলতান নগর গ্রাম পঞ্চায়েতের মুকুন্দপুর ও মিশ্রপাড়া শ্মশানে বসানো হবে বৈদ্যুতিক চুল্লি। বুধবার চুল্লির কাজের শিলান্যাস করেন রাজ্যের প্রতিমন্ত্রী তাজমুল হোসেন। উপস্থিত ছিলেন জেলা পরিষদের সদস্য বুলবুল খান ও পঞ্চায়েত সমিতির সহ সভাপতি স্বপন কুমার ঘোষ প্রমুখ।



