Bartaman Logo
২৭ মে, ২০২৬
বর্তমান / রাজ্য

শ্মশান বাঁচাতে ডাবর কোলিয়ারিতে বিক্ষোভ

শ্মশান বাঁচাতে ডাবর কোলিয়ারিতে বিক্ষোভ
  • ৮ নভেম্বর, ২০২৪ ০০:০০
নিজস্ব প্রতিনিধি, আসানসোল: পুনর্বাসন না দিয়েই ইসিএল শ্মশান দখল করতে চাইছে। এই অভিযোগে সরব হলেন সালানপুর থানার সামডি গ্রামের বাসিন্দারা। বৃহস্পতিবার তাঁরা ডাবর কোলিয়ারিতে বিক্ষোভ দেখাতে থাকেন। বিক্ষোভের জেরে স্তব্ধ হয়ে যায় ডাবর কোলিয়ারির কয়লা উত্তোলনের কাজ। গ্রামবাসীদের অভিযোগ, দীর্ঘদিন ধরে গ্রামের মানুষ এই শ্মশানে সৎকার করে আসছেন। সাম্প্রতিককালে ইসিএল ওই এলাকায় কোলিয়ারি গড়ছে। পুনর্বাসন না দিয়েই শ্মশানটি উঠিয়ে দিয়ে সেখান থেকে কয়লা উত্তোলনের চেষ্টা করছে। এতে গ্রামবাসীরা বিপাকে পড়েছেন। পরে পুলিসি আশ্বাসে আন্দোলন ওঠে।
Advertisement
সম্পর্কিত সংবাদ