সংবাদদাতা, আলিপুরদুয়ার: বৃহস্পতিবার বিকেলে শামুকতলার শক্তিনগরে প্রস্তাবিত দমকল কেন্দ্রের জমি পরিদর্শন করল দমকল কর্তৃপক্ষ। ভূমিদপ্তরকে দিয়ে এদিন জমির মাপজোকও করা হয়। জমি পরিদর্শন ও মাপজোকের পর দমকলের আলিপুরদুয়ার-কোচবিহার জেলার বিভাগীয় আধিকারিক প্রদীপ সরকার বলেন, ভূমিদপ্তর জমির কাগজপত্র আমাদের কাছে হস্তান্তর করলেই সেই কাগজপত্র রাজ্যে পাঠানো হবে। শামুকতলা ব্যবসায়ী কল্যাণ সমিতির সম্পাদক মানিক দে বলেন, এখানে দমকল কেন্দ্র হলে শামুকতলা ছাড়াও ময়নাবাড়ি, হাতিপোঁতা, চুনিয়াঝোরা সহ আশপাশের বহু এলাকার মানুষ উপকৃত হবে।



