নিজস্ব প্রতিনিধি, বাঁকুড়া: শালতোড়ায় বাইক দুর্ঘটনায় জখম এক প্রৌঢ়ের শনিবার রাতে বাঁকুড়া মেডিক্যালে মৃত্যু হয়। পুলিস জানিয়েছে, মৃতের নাম সুভাষ পাল(৫২)। তাঁর বাড়ি শালতোড়া থানার কিন্দন গ্রামে। শনিবার শালতোড়া-মেজিয়া রোড ধরে স্ত্রীকে নিয়ে বাইকে চেপে যাওয়ার সময় সুভাষবাবু দুর্ঘটনার শিকার হন। দুর্ঘটনার কিছুক্ষণের মধ্যেই তাঁর স্ত্রী চিন্তামণি পালের মৃত্যু হয়। রাতে বাঁকুড়া সম্মিলনী মেডিক্যাল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় সুভাষবাবুর মৃত্যু হয়। রবিবার মেডিক্যালের মর্গে দেহের ময়নাতদন্ত হয়।



