সংবাদদাতা, চাঁচল: সাতসকালে শিয়ালের হামলার ঘটনায় চাঞ্চল্য ছড়াল মালদহের চাঁচল থানার নদিসিক গ্রামে। পরপর চারজনকে কামড়ে দেয়। জখমদের তড়িঘড়ি চাঁচল সুপার স্পেশালিটি হাসপাতালে এনে প্রাথমিক চিকিৎসা করানো হয়। জখম চারজনের মধ্যে দু’জনের নাম জানা গিয়েছে। নাম পুলক মুখোপাধ্যায় ও সহিদুল ইসলাম। আরও দুই মহিলা শিয়ালের কামড়ে জখম হয়েছেন।
Advertisement
রবিবার সকালে মাঠে কাজ করছিলেন কৃষকরা। হঠাৎ একটি শিয়াল তাঁদের উপর হামলে পড়ে। তাঁদের চিত্কার-চেঁচামেচিতে আশপাশের মানুষরা ছুটে এলে বন্য পশুটি পালিয়ে যায়। জানা
গিয়েছে, চারজনকেই কামড় দেয় শিয়ালটি।
এক সপ্তাহ আগেও চাঁচলের কলিগ্রামে শিয়ালের কামড়ে একাধিক গবাদি পশু জখম হয়। বারবার শিয়ালের হামলায় আতঙ্কে রয়েছেন এলাকাবাসী। বর্তমানে চাঁচলে মাঠে মাঠে ধানকাটার কাজ চলছে। মাঠ ফাঁকা হতেই লোকালয়ে শিয়ালের আনাগোনা বেড়ে চলেছে। চাঁচল ১ পঞ্চায়েত সমিতির বন ও ভূমি কর্মাধ্যক্ষ আফসানা পারভিন বলেন, প্রতিবছর শীতকালে শিয়ালের হামলার ঘটনা ঘটে। বিষয়টি বনদপ্তরকে জানানো হয়েছে। চাঁচল রেঞ্জের অফিসার দুলাল সরকার বলেন, জখমরা নিয়ম মেনে আবেদন করলে ক্ষতিপূরণ পাবেন।
কয়েকবছর আগেও চাঁচলের গ্রাম এলাকায় শিয়াল তেমন দেখতে পাওয়া যেত না। কিন্তু সম্প্রতি শিয়ালের উত্পাত বেড়েছে। প্রায়ই খেত থেকে লোকালয়ে চলে আসছে শিয়াল। মাঠেও হানা দিচ্ছে। পর পর শিয়ালের হানায় বনকর্মীদের নজরদারির দাবি তুলেছেন স্থানীয়রা। বনদপ্তর পদক্ষেপ করছে। পাশাপাশি মানুষকেও সচেতন করছে।