Bartaman Logo
২৭ মে, ২০২৬
বর্তমান / রাজ্য

শীলার বাড়িতে বিজেপি সাংসদ, বিধায়ক

শীলার বাড়িতে বিজেপি সাংসদ, বিধায়ক
  • ২৩ ডিসেম্বর, ২০২৪ ০০:০০
সংবাদদাতা, কুমারগ্রাম: রবিবার বারোবিশায় আলিপুরদুয়ার জেলা পরিষদের প্রাক্তন সভাধিপতি শীলা সরকারের বাড়িতে আসেন আলিপুরদুয়ারের বিজেপি সাংসদ মনোজ টিগ্গা। তাঁর সঙ্গে ছিলেন কুমারগ্রামের বিধায়ক মনোজকুমার ওরাওঁ ও বিজেপির জেলা সম্পাদক বিপ্লব দাস। উভয় পক্ষই একে সৌজন্য সাক্ষাৎ বললেও এই নিয়ে রাজনৈতিক মহলে জল্পনা শুরু হয়েছে। 
Advertisement
২০১৮-২০২৩ আলিপুরদুয়ার জেলা পরিষদের তৃণমূলের সভাধিপতি ছিলেন শীলা সরকার। রবিবার বিকেল নাগাদ প্রাক্তন সভাধিপতির বাড়িতে উপস্থিত হন বিজেপির সাংসদ, বিধায়ক। তাঁদের মধ্যে বেশ কিছুক্ষণ কথাবার্তা হয়। বিধায়ক মনোজকুমার ওরাওঁ বলেন, প্রাক্তন সভাধিপতির বাড়িতে গিয়েছিলাম। আমাদের মধ্যে কথা হয়েছে। এটা শুধুমাত্র সৌজন্য সাক্ষাৎ। একই বক্তব্য প্রাক্তন সভাধিপতি শীলা সরকারেরও। তিনি বলেন, বারোবিশায় একটি অনুষ্ঠানে সাংসদ এসেছিলেন। তাই তিনি আমার বাড়িতে আসেন এবং সৌজন্য সাক্ষাৎ করেন। আমাদের মধ্যে কথা হয়েছে। এখানে রাজনীতির কোনও সম্পর্ক নেই। যে কেউ আমার বাড়িতে আসতেই পারেন। এর আগেও বিধায়ক থাকাকালীন আমার সঙ্গে ওঁর সাক্ষাৎ হয়েছে।
সম্পর্কিত সংবাদ