Bartaman Logo
২৭ মে, ২০২৬
বর্তমান / রাজ্য

শিল্পতালুক চালু করতে উদ্যোগপতিদের নিয়ে ইসলামপুরে বৈঠকে মহকুমা শাসক

শিল্পতালুক চালু করতে উদ্যোগপতিদের নিয়ে ইসলামপুরে বৈঠকে মহকুমা শাসক
  • ১১ জানুয়ারি, ২০২৫ ০০:০০
সংবাদদাতা, ইসলামপুর: ইসলামপুরে শিল্পতালুক চালু করতে উদ্যোগী মহকুমা প্রশাসন। শুক্রবার মহকুমা শাসক প্রিয়া যাদব এবিষয়ে একটি বৈঠক করেন। বিবেকানন্দ সভাগৃহে বৈঠকে জেলা শিল্প কেন্দ্র, ভূমি ও ভূমি সংস্কার, বিদ্যুৎ, দমকল ও বন বিভাগ সহ বিভিন্ন দপ্তরের আধিকারিক ও উদ্যোগপতিরা উপস্থিত ছিলেন।
Advertisement
১৭ বছর আগে ইসলামপুরের ইলুয়াবাড়ি এলাকায় শিল্পতালুক গড়ে তোলা হয়েছে। কিন্তু এখনও পর্যন্ত সেখানে একটিও শিল্প চালু হয়নি। ১৬.৬৪ একর জায়গা বর্তমানে জঙ্গলে ছেয়ে রয়েছে। ওই জমিতে ৫৪ টি প্লট আছে। জমি বণ্টন বলেও শিল্প হয়নি। 
এর আগেও মহকুমা প্রশাসন একাধিকবার সমস্যার সমাধান করতে বৈঠক করেছেন। কিন্তু কাজের কাজ কিছুই হয়নি। এবার ফের প্রশাসন উদ্যোগ নিয়েছে।
ইলুয়াবাড়ি ইন্ডাস্ট্রিয়াল এস্টেট ডেভেলপমেন্ট অ্যাসোসিয়েশনের যুগ্ম সম্পাদক শঙ্কর কুণ্ডু বলেন, আমরা টাকা ফাঁসিয়ে রেখেছি। দ্রুত কাজ শুরু করতে চাইছি। কিন্তু শিল্পতালুকের রাস্তা বেহাল। গোটা এলাকা আগাছায় ভরেছে। বিদ্যুতের ব্যবস্থা নেই। শিল্পের জন্য আমাদের প্রয়োজনীয় দূষণ, দমকল সহ বিভিন্ন দপ্তরের ছাড়পত্র পেতেও সমস্যা হচ্ছে। মহকুমা শাসকের ডাকা বৈঠকে সমস্যার কথা সংগঠন থেকে জানানো হয়েছে। সমাধানের আশ্বাস দিয়েছেন মহকুমা প্রশাসন। মহকুমা শাসক প্রিয়া যাদব বলেন, শিল্পতালুক চালু করার জন্য বিভিন্ন দপ্তর ও ব্যবসায়ীদের সঙ্গে বৈঠক করা হয়েছে। বৈঠকের মাধ্যমে কী কী সমস্যা আছে, তা শোনা  হয়েছে। প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়া হবে।
সম্পর্কিত সংবাদ