Bartaman Logo
২৭ মে, ২০২৬
বর্তমান / রাজ্য

শিল্পের সমাধানে শিবির শুরু উত্তর দিনাজপুরে

শিল্পের সমাধানে শিবির শুরু উত্তর দিনাজপুরে
  • ৩ ডিসেম্বর, ২০২৪ ০০:০০
নিজস্ব প্রতিনিধি, রায়গঞ্জ: সোমবার থেকে আনুষ্ঠানিকভাবে সূচনা হয়ে গেল শিল্পের সমাধানে এমএসএমই ক্যাম্প। জেলার হেমতাবাদ, চোপড়া ও  ইসলামপুর ব্লকে ক্যাম্পগুলো শুরু হল। যেখান থেকে নতুন শিল্পদ্যোগী তৈরি করতে এবং ব্যবসায়ীদের উৎসাহ দিতে নানা উদ্যোগ নেওয়া হয়েছে। সরকারি সুযোগ সুবিধা, ব্যাঙ্কের সঙ্গে সম্পর্কযুক্ত রাজ্যের বিভিন্ন প্রকল্পের পরিষেবাও এমএসএমই ক্যাম্প থেকে মিলছে। আগামীতে দফায় দফায় জেলার সমস্ত পুরসভা এবং ব্লকে এই ক্যাম্প শুরু হবে বলে জানিয়েছেন জেলা শিল্প কেন্দ্রের জেনারেল ম্যানেজার অভিষেক বসাক। তিনি বলেন, ছোট-মাঝারি ও ক্ষুদ্র শিল্পদ্যোগকে উদ্যম পোর্টালে নথিভুক্ত করার কাজ শুরু হল। ক্যাম্প চলবে ২০ ডিসেম্বর পর্যন্ত। 
Advertisement
সম্পর্কিত সংবাদ