Bartaman Logo
২৭ মে, ২০২৬
বর্তমান / রাজ্য

শিল্পোদ্যোগীদের নিয়ে আলোচনা

শিল্পোদ্যোগীদের নিয়ে আলোচনা
  • ৩ ডিসেম্বর, ২০২৪ ০০:০০
সংবাদদাতা, হবিবপুর: ‘উদ্যোগীদের সাথে সাক্ষাৎ- শিল্পের সমাধানে’ অনুষ্ঠানের প্রথম দিনে সরেজমিনে সরকারি ক্যাম্প পরিদর্শন করলেন জেলাশাসক নীতিন সিঙ্ঘানিয়া। শিল্পোদ্যোগী ও ব্যবসায়ীরা নিজেদের ব্যবসা বাড়াতে রাজ্য সরকারের কী কী সুবিধে পেতে পারেন, সেগুলি আলোচনা করা হয়। সোমবার হবিবপুর ব্লক অফিসের জিতু মঞ্চে এই অনুষ্ঠানটি হয়। উপস্থিত ছিলেন হবিবপুরের বিডিও মনোজ কাঞ্জিলাল ও অন্যরা। 
Advertisement
বিডিও বলেন, আগামী ৭ তারিখ পর্যন্ত এই ক্যাম্প চলবে। ক্ষুদ্র, ছোট ও মাঝারি উদ্যোগ এবং বস্ত্রদপ্তর, সংখ্যালঘু বিষয়ক ও মাদ্রাসা শিক্ষা বিভাগ, কারিগরি শিক্ষা, প্রশিক্ষণ ও দক্ষতা উন্নয়ন বিভাগ, উচ্চশিক্ষা বিভাগ, কৃষি বিভাগ, অনগ্রসর শ্রেণিকল্যাণ বিভাগ, পঞ্চায়েত ও গ্রামোন্নয়ন বিভাগ, খাদ্য প্রক্রিয়াকরণ শিল্প ও উদ্যান পালন দপ্তরের বিভিন্ন সুযোগ সুবিধা ব্যবসায়ীদের জানানো হয়েছে।
সম্পর্কিত সংবাদ