Bartaman Logo
২৭ মে, ২০২৬
বর্তমান / রাজ্য

শিল্পীদের নিয়ে কর্মশালা

শিল্পীদের নিয়ে কর্মশালা
  • ১২ জানুয়ারি, ২০২৫ ০০:০০
সংবাদদাতা, ইসলামপুর: নৃত্য, সংগীত ও আবৃত্তি বিষয়ে কর্মশালা হল ইসলামপুরে। শনিবার ইসলামপুর ফিউচার ক্যাম্পাসে সংগীত বিষয়ক, ইসলামপুর টাউন লাইব্রেরি হলে আবৃত্তি বিষয়ক এবং মুক্তমঞ্চে নৃত্য বিষয়ক কর্মশালা হয়। ইসলামপুর কালচারাল ডেভেলপমেন্ট ফোরামের উদ্যোগে  এই  কর্মশালা হয়। কর্মশালায় প্রশিক্ষক হিসেবে উপস্থিত ছিলেন মালবাজারের বাচিক শিল্পী মীনাক্ষী ঘোষ ,আলিপুরদুয়ারের সংগীত শিল্পী জ্যোতির্ময় সেন এবং শিলিগুড়ির নৃত্য শিল্পী ঋতুপর্ণা মুখোপাধ্যায়। আয়োজক সংস্থার যুগ্ম সম্পাদক আইভি বিশ্বাস ও সুশান্ত নন্দী জানান, যাঁরা নৃত্য, সংগীত এবং আবৃত্তি চর্চা করেন, কর্মশালার মাধ্যমে তাঁদের জ্ঞানের বিকাশ বৃদ্ধির লক্ষ্যে এই কর্মশালা।
Advertisement
সম্পর্কিত সংবাদ