Bartaman Logo
২৭ মে, ২০২৬
বর্তমান / রাজ্য

শিল্প নিয়ে শিবির শুরু চোপড়ায়

শিল্প নিয়ে শিবির শুরু চোপড়ায়
  • ৩ ডিসেম্বর, ২০২৪ ০০:০০
সংবাদদাতা, চোপড়া: শিল্প টানতে শিবির হল চোপড়ায়। সোমবার বিডিও অফিস চত্বরে বসে শিল্পের সমাধান শিবির। ব্লক প্রশাসন জানিয়েছে, ২ থেকে ৭ ডিসেম্বর পর্যন্ত চোপড়ায় শিল্পের সমাধান কর্মসূচি চলবে। এলাকায় ক্ষুদ্র, ছোট ও মাঝারি শিল্পের প্রসারে জোর দেওয়ার পাশাপাশি আরও বেশি সংখ্যক উদ্যোগপতিকে কাছে টানতে প্রশাসন উদ্যোগ নিয়েছে। শিবিরে হস্তশিল্পীদের কাজ তুলে ধরা হয়েছে। বিভিন্ন সরকারি প্রকল্পের মাধ্যমে আর্থিক সহায়তা সম্পর্কিত পরামর্শের পাশাপাশি কীভাবে এলাকায় ক্ষুদ্র, ছোট ও মাঝারি শিল্পের সঙ্গে যুক্ত ব্যবসায়ীরা সরকারি সুযোগসুবিধা পাবেন, সেব্যাপারে পরামর্শ দেওয়া হচ্ছে। 
Advertisement
সম্পর্কিত সংবাদ