Bartaman Logo
২৭ মে, ২০২৬
বর্তমান / রাজ্য

শ্লীলতাহানিতে ধৃত সম্পর্কিত দাদু

শ্লীলতাহানিতে ধৃত সম্পর্কিত দাদু
  • ১০ জানুয়ারি, ২০২৫ ০০:০০
সংবাদদাতা, কান্দি: নাবালিকা নাতনির শ্লীলতাহানির অভিযোগে গ্রেপ্তার সম্পর্কিত দাদু। বুধবার রাতে ওই ঘটনা ঘটেছে খড়গ্রাম থানার মানিকপুর গ্রামে। বৃহস্পতিবার ধৃত ব্যক্তি প্রদীপ মণ্ডলকে কান্দি মহকুমা আদালতে তোলা হলে বিচারক একদিনের জেল হেফাজতের নির্দেশ দিয়েছেন। শুক্রবার ধৃতকে ফের বহরমপুরে পকসো আদালতে তোলা হবে বলে আদালত সূত্রে জানানো হয়েছে।
Advertisement
পুলিস ও স্থানীয় সূত্রে জানা গিয়েছে, ওই নাবালিকার গ্রামেই বাড়ি ধৃতের। ধৃত ব্যক্তি নাবালিকার কাকিমার মামা হয়। সেই সূত্রে নাবালিকা ধৃতকে দাদু বলে ডাকত। যদিও সম্পত্তি নিয়ে নাবালিকার পরিবারের সঙ্গে ধৃতের বহুদিন ধরে বিবাদ চলছে। দুদিন আগে সন্ধ্যায় ওই নাবালিকা খেলাধুলা করে বাড়ি ফেরার সময় ধৃত দাদু তার  শ্লীলতাহানি করে বলে অভিযোগ। নাবালিকার পরিবারের পক্ষ থেকে বুধবার এই অভিযোগ করা হয়। এরপরেই পুলিস তাকে গ্রেপ্তার করে।
সম্পর্কিত সংবাদ