Bartaman Logo
২৭ মে, ২০২৬
বর্তমান / রাজ্য

শ্লীলতাহানি, যুবক গ্রেপ্তার

শ্লীলতাহানি, যুবক গ্রেপ্তার
  • ৭ নভেম্বর, ২০২৪ ০০:০০
সংবাদদাতা, বর্ধমান: যুবতীর শ্লীলতাহানি এবং তাঁকে মারধরের অভিযোগে এক যুবককে গ্রেপ্তার করেছে খণ্ডঘোষ থানার পুলিস। ধৃতের নাম ইন্দ্রজিৎ ঘণ্টি ওরফে সাবেদ। খণ্ডঘোষ থানার বিচখাড়া গ্রামে তার বাড়ি। পুলিস জানিয়েছে, মঙ্গলবার বিকেলে ওই যুবতী সাইকেলে চেপে খণ্ডঘোষ থেকে বাড়ি ফিরছিলেন। খণ্ডঘোষ-নবগ্রাম রাস্তায় শুঁড়িপুকুরের কাছে যুবতীর পথ আটকায় অভিযুক্ত। সাইকেল থেকে ফেলে দিয়ে যুবতীকে সে মারধর করে। এমনকী তাঁর শ্লীলতাহানি করে বলে অভিযোগ। যুবতীর চিৎকার শুনে আশপাশের লোকজন এলে সে পালিয়ে যায়। তার আগে প্রাণে মারার হুমকি দেয় বলে লিখিত অভিযোগে জানিয়েছেন ওই যুবতী। তদন্তে নেমে পুলিস জানতে পারে, এর আগে ২০২২ সালে ওই যুবতীর সঙ্গে অশালীন আচরণ করেছিল অভিযুক্ত। সেই সময় ওই যুবতী নাবালিকা ছিলেন
Advertisement
সম্পর্কিত সংবাদ