নিজস্ব প্রতিনিধি, শিলিগুড়ি: এবার রোজ গার্ডেন তৈরি হবে শিলিগুড়িতে। উদ্যানপালন দপ্তরের সঙ্গে যৌথভাবে শহরের দু’টি জায়গায় এধরনের গার্ডেন তৈরি করবে পুরসভা। বুধবার তারা এ ব্যাপারে উদ্যানপালন দপ্তরের সঙ্গে বৈঠক করেছে। মেয়র গৌতম দেব বলেন, ডাম্পিং গ্রাউন্ডে দীর্ঘদিন ধরে জমে থাকা জঞ্জাল ধ্বংস করার কাজ চলছে। শীঘ্রই সেখানে বায়োমাইনিংয়ের কাজ শেষ হবে। এরপর সেখানে রোজ গার্ডেন তৈরি করা হবে। জায়গাটিকে দর্শনীয় করে তোলা হবে।
Advertisement
এছাড়া, শহরের মহানন্দা নদীর লালমোহন মৌলিক নিরঞ্জন ঘাট থেকে নৌকাঘাট পর্যন্ত বিশাল জায়গা পতিত রয়েছে। উদ্যান পালন দপ্তরের সহায়তায় সেখানেও তৈরি করা হবে গোলাপ ফুলের বাগান। পাশাপাশি, গ্রিন হাউসের মাধ্যমে অর্কিড চাষ করা হবে। এমনকী বিভিন্ন গাছের নার্সারি তৈরি ও গবেষণামূলক কাজও করা হবে। পুরসভার একাংশের বক্তব্য, এই শহরে গোলাপ ফুলের চাহিদা রয়েছে যথেষ্ট। প্রকল্পটি বাস্তবায়িত হওয়ার পর এখান থেকে গোলাপ বাজারে ছাড়া হতে পারে। অর্কিড রপ্তানি করা হতে পারে বিদেশে। তা হলে পুরসভার যেমন নিজস্ব আয় বাড়বে।



