Bartaman Logo
২৭ মে, ২০২৬
বর্তমান / রাজ্য

শিলিগুড়িতে টোটোচালকের ঝুলন্ত দেহ উদ্ধার

শিলিগুড়িতে টোটোচালকের ঝুলন্ত দেহ উদ্ধার
  • ১৩ ডিসেম্বর, ২০২৪ ০০:০০
নিজস্ব প্রতিনিধি, শিলিগুড়ি: টোটোচালকের ঝুলন্ত মৃতদেহ উদ্ধার ঘিরে চাঞ্চল্য ছড়ায় শিলিগুড়িতে। বৃহস্পতিবার সকালে শহরের ঝঙ্কার মোড়ে একটি নিকাশি নালার উপরে রেলিংয়ের সঙ্গে ওই টোটোচালকের ঝুলন্ত মৃতদেহ দেখতে পান স্থানীয়রা। এনিয়ে এলাকায় কৌতূহলীরা ভিড় জমান। খবর পেয়ে পুলিস ঘটনাস্থলে গিয়ে মৃতদেহ উদ্ধার করে। মৃতের নাম বিশ্বনাথ ঘোষ (৫৫)। শহরের ৭ নম্বর ওয়ার্ডের ঘোষপাড়ায় তাঁর বাড়ি। ঘটনার প্রাথমিক তদন্তের পর পুলিস জানিয়েছে, ওই টোটোচালকের স্ত্রী আগেই মারা যান। তাঁর মেয়েদেরও বিয়ে হয়ে গিয়েছে। ছোটে মেয়ের বাড়িতে তিনি থাকতেন। তিনি ঋণেও জড়িয়ে পড়েছিলেন বলে অভিযোগ। সম্ভবত এজন্যই মানসিক অবসাদে রেলিংয়ের সঙ্গে দড়ি বেঁধে গলায় ফাঁস দিয়ে আত্মঘাতী হয়েছেন। ঘটনাটি নিয়ে অস্বাভাবিক মৃত্যুর মামলা রুজু করা হয়েছে। মৃতদেহ ময়নাতদন্তের জন্য উত্তরবঙ্গ মেডিক্যাল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।  
Advertisement
সম্পর্কিত সংবাদ