Bartaman Logo
২৩ সেপ্টেম্বর, ২০২৬
বর্তমান / রাজ্য

শিলিগুড়িতে ৯টি প্রাথমিক স্কুলে পঞ্চম শ্রেণির পঠনপাঠন শুরু

চলতি শিক্ষাবর্ষে শিলিগুড়িতে ন’টি প্রাথমিক বিদ্যালয়ে শুরু হয়েছে পঞ্চম শ্রেণির পঠনপাঠান। মঙ্গলবার এ কথা জানান শিলিগুড়ির প্রাথমিক বিদ্যালয় সংসদের চেয়ারম্যান দিলীপ রায়।

শিলিগুড়িতে ৯টি প্রাথমিক স্কুলে পঞ্চম শ্রেণির পঠনপাঠন শুরু
  • ৫ ফেব্রুয়ারি, ২০২৫ ০০:০০
Prefer us on Google
নিজস্ব প্রতিনিধি, শিলিগুড়ি: চলতি শিক্ষাবর্ষে শিলিগুড়িতে ন’টি প্রাথমিক বিদ্যালয়ে শুরু হয়েছে পঞ্চম শ্রেণির পঠনপাঠান। মঙ্গলবার এ কথা জানান শিলিগুড়ির প্রাথমিক বিদ্যালয় সংসদের চেয়ারম্যান দিলীপ রায়। তিনি জানান, আগামী কয়েক বছরের মধ্যে শিলিগুড়ি শিক্ষা জেলার সমস্ত প্রাথমিক স্কুলে পঞ্চম শ্রেণি পর্যন্ত পঠনপাঠনের ব্যবস্থা করা হবে। রাজ্য শিক্ষাদপ্তরের নির্দেশে এ ব্যাপারে উদ্যোগ গ্রহণ করা হচ্ছে। শিলিগুড়ি শিক্ষা জেলার অধীনে প্রাথমিক স্কুলের সংখ্যা ৩৯০টি। সেগুলিতে পঞ্চম শ্রেণি পর্যন্ত পড়ানোর দাবি বহুদিনের। সেই মতো এবার এখানে ন’টি স্কুলে পঞ্চম শ্রেণির পঠনপাঠন শুরু হয়েছে। চেয়ারম্যান বলেন, প্রাইমারি স্কুলগুলিতে প্রাক্‌ প্রাথমিক বিভাগ অনেক আগেই চালু হ঩য়েছে। সেগুলিতে চতুর্থ শ্রেণি পর্যন্ত পড়ানো হয়। এবার জেলার সাতটি সার্কেলের ন’টি প্রাথমিক স্কুলে পঞ্চম শ্রেণির ক্লাস শুরু হয়েছে। গত জানুয়ারি মাস থেকে স্কুলগুলির পঞ্চম শ্রেণিতে পড়াশোনা শুরু হয়েছে। এতে ছাত্রছাত্রীদের সুবিধা হবে বলেই আশা করছি। তবে জুনিয়ার বেসিক স্কুলগুলিতে আগে থেকেই পঞ্চম শ্রেণি পর্যন্ত পঠনপাঠন হচ্ছে।
Advertisement
Advertisement
সম্পর্কিত সংবাদ