Bartaman Logo
২৭ মে, ২০২৬
বর্তমান / রাজ্য

শিলিগুড়িতে সেন্ট্রাল জিএসটি’র হাতে ধৃত আলিপুরদুয়ারের ব্যবসায়ী

শিলিগুড়িতে সেন্ট্রাল জিএসটি’র হাতে ধৃত আলিপুরদুয়ারের ব্যবসায়ী
  • ২৯ নভেম্বর, ২০২৪ ০০:০০
নিজস্ব প্রতিনিধি, শিলিগুড়ি: শিলিগুড়ি থেকে পান মশলার এক ব্যবসায়ীকে গ্রেপ্তার করেছে সেন্ট্রাল জিএসটি বিভাগ। আলিপুরদুয়ারের জয়গাঁতে ধৃতের বাড়ি। জিএসটি বিভাগ সূত্রে জানা গিয়েছে, ওই ব্যবসায়ী খাতায় কলমে বিশাল ব্যবসার কথা উল্লেখ করেছেন। এজন্য তিনি ইনপুট ট্যাক্স ক্রেডিটে সরকারের কাছ থেকে প্রায় সাড়ে ১৩ কোটি টাকা পেয়েছেন। কিন্তু, বাস্তবে তাঁর কোনও ব্যবসা নেই। এতে সরকারের বিশাল টাকার লোকসান হয়েছে। এজন্যই বুধবার রাতে শিলিগুড়ি থেকে অভিযুক্তকে গ্রেপ্তার করা হয়। বৃহস্পতিবার ধৃতকে শিলিগুড়ি কোর্টে তোলা হয়। ধৃতকে পাঁচ দিনের জন্য জেল হেফাজতের নির্দেশ দিয়েছে আদালত। 
Advertisement
সম্পর্কিত সংবাদ